লক্ষ্মী চ্যাটার্জী _ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর উদ্যোগে পূজা কার্নিভাল ২0২৫ অনুষ্ঠিত হল দুর্গাপুরে। এই বর্ণাঢ্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজ্যের শ্রম, আইন ওবিঢার বিভাগের মন্ত্রী মাননীয় মলয় ঘটক মহাশয়, উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন, ও সমবায় দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী প্রদীপ মজুমদার মহাশয়। উপস্থিত ছিলেন পাণ্ডবএশ্বর বিধান সভা র বিধায়ক মাননীয় নরেন ঢক্রবর্তী । উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায়, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের চেয়ারম্যান কবি দত্ত , পশ্চিম বর্ধমান জেলার জেলা শাসক এস পোন্নামবলম, দুর্গাপুরের মহকুমা শাসক ডক্টর সৌরভ চট্টোপাধ্যায় সহ বহু বিশিষ্ট ব্যক্তি বর্গ।
অনুষ্ঠানে র বিশেষ আকর্ষণ ছিল বাংলাদেশের অভিনেত্রী জয়া এহসান এবং অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের উপস্থিতি। দুই বিশেষ অতিথি দুর্গাপুরের ভূয়সী প্রশংসা করেন।
প্রতিযোগিতায় প্রথম হয় উর্বশী সার্বজনীন পূজা কমিটি, দ্বিতীয় হয় চতুরঙ্গ সার্বজনীন দুর্গা পূজা কমিটি, তৃতীয় স্থান অধিকার করে বৌদ্ধবিহার সার্বজনীন দুর্গা পূজা কমিটি।

