উত্তম কুমারের জন্মশতবর্ষ স্মরণ বাণীচক্র শাখার

IMG
উত্তম কুমারের জন্মশতবর্ষ স্মরণ বাণীচক্র শাখার

 বাংলা চলচ্চিত্রের মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষ উপলক্ষে সল্টলেক স্টেডিয়াম সংলগ্ন বাণীচক্র শাখা পূর্বভাসা সংস্কৃতি কেন্দ্রে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিখ্যাত ভারতীয় ভজন ও গজল গায়ক শিল্পী অনুপ জালোটা, রাজ্য সভার সাংসদ রাহুল সিনহা-সহ বিশিষ্ট অতিথিরা। 
 অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী হেমন্তী শুক্লা। উপস্থিত ছিলেন সম্পাদক মানস ভট্টাচার্য-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব ও শিল্পীরা। উপস্থিত ছিলেন বিশিষ্ট প্রবীণ সাংবাদিক সুভাষচন্দ্র মিশ্র।

 উত্তম কুমারের বাংলা চলচ্চিত্রে অসামান্য অবদান ও বাঙালির সাংস্কৃতিক জীবনে তাঁর বিশেষ ভূমিকা নিয়ে অনুষ্ঠানে আলোচনা করা হয়। মহানায়কের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচিও অনুষ্ঠিত হয়। এদিন মুখ্যমন্ত্রী বলেন, '১৯৯৮ সালের সেই স্মরণীয় দিনের কথা আজও আমার মনে গভীরভাবে গেঁথে আছে। তখন আমি ছাত্র ইউনিয়নের নেতা। সেই সময় ভারতের প্রখ্যাত সংগীতশিল্পী হৈমন্তী শুক্লাকে আমি আমন্ত্রণ জানিয়েছিলাম। তাঁর সঙ্গে সাক্ষাৎ এবং সেই অনুষ্ঠানের স্মৃতি আজও আমার কাছে অত্যন্ত মূল্যবান'। 
এদিন তিনি শিল্পী হৈমন্তী শুক্লার শিল্পীসত্তা ও সংগীত প্রতিভার ভূয়সী প্রশংসা করেন। আগামীদিনে তিনি সংগঠনের পাশে থাকার আশ্বাস দেন।
 সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপস্থিত সকলেই মহানায়ক উত্তম কুমারের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।


কলকাতা থেকে কুসুম শর্মার প্রতিবেদন

Share: