Wednesday, 05 Aug 2026

প্রবল বৃষ্টির মধ্যেই বিধ্বংসী অগ্নিকাণ্ড দুর্গাপুরে

IMG

দুদিন ধরে মুষলধারে বৃষ্টি চলছে দুর্গাপুরে। বৃহস্পতিবার সন্ধ্যায় সেই বৃষ্টির মধ্যেই দুর্গাপুরের ১৪ নং ওয়ার্ডের নঈম নগরে মোহাম্মদ মুন্নার একটি চটের গোডাউন বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়। ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন উপস্থিত হয়। প্রথমদিকে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও তা ব্যাহত হয়। প্রচণ্ড বৃষ্টির মধ্যে আগুনের লেলিহান শিখা থেকে কুণ্ডলী পাকিয়ে কালো ধোঁয়া বের হতে থাকে, যার ফলে পুরো এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। দমকলের তিনটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর নেই, তবে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। স্থানীয় সূত্র এবং দমকল বাহিনীর প্রাথমিক অনুমান অনুযায়ী, ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। দমকল বাহিনী যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে।

Share: