Saturday, 20 Jun 2026

পুজোর আগে নতুন উপহার, পরিচালনায় যিশু সেনগুপ্ত — আসছে “দুগ্গা মা এসেছে”

IMG

A Festive Gift Before Puja: Directed by Jisshu Sengupta — “Dugga Ma Esechhe” is Coming Soon

দূর্গাপুজোর আর মাত্র এক মাস বাকি। তার আগেই পুজোর আনন্দে নতুন মাত্রা যোগ করতে আসছে নতুন গান "দুগ্গা মা এসেছে", যা পরিচালনা করছেন জনপ্রিয় অভিনেতা যিশু সেনগুপ্ত। এটি তাঁর পরিচালনায় প্রথম প্রজেক্ট, আর প্রযোজনার দায়িত্বে রয়েছেন যিশু সেনগুপ্ত ও সৌরভ দাসের প্রোডাকশন হাউস "হোয়াই সো সিরিয়াস"।

গানটি গেয়েছেন অন্তরা মিত্র, সুর দিয়েছেন ইন্দ্রদীপ দাসগুপ্ত*এবং গানের কথা লিখেছেন প্রসূন। গানের মূল মুখ হিসাবে থাকছেন অভিনেত্রী দর্শনা বনিক, যাঁর ফার্স্ট লুক ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। লাল শাড়িতে পূজোর আবহে দর্শনার উপস্থিতি মন কাড়ছে দর্শকদের।

গানের শ্যুটিং ইতিমধ্যেই শেষ হয়েছে। ভিডিওতে পাড়ার পূজো, বন্ধুত্ব, প্রেম আর মিলেমিশে থাকা সম্পর্কের আবহ তুলে ধরা হয়েছে। পরিচালক যিশু সেনগুপ্ত জানিয়েছেন,

"পুজো মানেই আমাদের কাছে রিইউনিয়ন। গোটা পাড়া যেন এক পরিবার হয়ে ওঠে। সেই আবেগ, সম্পর্কের রসায়নটাই তুলে ধরার চেষ্টা করেছি ভিডিওতে।"

অন্যদিকে প্রযোজক সৌরভ দাস বলেন, "আমাদের প্রোডাকশন হাউস ‘হোয়াই সো সিরিয়াস’ থেকে শুধুই সিনেমা নয়, ভালো গান, ওয়েবসিরিজ সহ নানা এন্টারটেইনমেন্ট প্রজেক্ট আমরা তৈরি করবো। 'দুগ্গা মা এসেছে' আমাদের প্রথম পদক্ষেপ। আশা করি, দর্শকের ভালোবাসা পাবো।"

এই পুজোয় তাই গানপ্রেমীদের জন্য বিশেষ উপহার হয়ে উঠতে চলেছে "দুগ্গা মা এসেছে"।

Share: