লক্ষ্মী চ্যাটার্জী : শারদ উৎসবে আনন্দভরা দিনগুলিতে বনেদিআনার ছোঁয়া আর সুস্বাদু বাঙ্গালী খাবারে রকমারি সম্ভার নিয়ে পিয়ারলেস হোটেল দুর্গাপুর আনছে "আহেলী দুর্গাপূজা থালি"। এই মহা ভোজের থালিতে ১৭টিরও বেশি পদ থাকছে। ইলিশ, ভেটকি, মাটন এবং চিংড়ির নানা লোভনীয় পদ। এছাড়াও থাকছে মহাভোজ থালি, ভোজথালি, আহারথালি। এক সাক্ষাৎকারে পিয়ারলেস হোটেলের জেনারেল ম্যানেজার নীরজ কুমার মিশ্র বলেন, তরুণ প্রজন্মের জন্য রয়েছে, "আনলিমিটেড ফুডকোড বুফে" যা সবই সাধ্যের মধ্যে। বিভিন্ন পদের মধ্যে এবারে বিশেষ আকর্ষণ "চিতল মাছের মুইঠা"। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত নিত্যনতুন, রকমারি, সুস্বাদু, বাঙালি খাবারের সাথে রয়েছে মনোরঞ্জনের ব্যবস্থা। আছে গাড়ি রাখার সু-বন্দোবস্ত। তাই আসন্ন শারদ উৎসবে, সুস্বাদু, লোভনীয়, রকমারি, বাঙালি আহার গ্রহণ করতে হলে সকল দুর্গাপুরবাসীকে অবশ্যই একবার পিয়ারলেস হোটেলে যেতে হবে।।

