Abandoned Car Mystery in Durgapur on Independence Day Morning
পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে স্বাধীনতা দিবসের ভোরে ফের দেখা দিল গাড়ি পরিত্যক্ত করে উধাও হওয়ার ঘটনা। প্রায় এক মাস আগে বেনাচিতি বাজারের শালবাগান এলাকায় একই ধরনের ঘটনা ঘটেছিল। এবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটল ঋষি অরবিন্দ নগরে।
সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ভোর চারটার কিছু পর এক যুবক একটি চারচাকা গাড়ি ফাঁকা জায়গায় এনে দাঁড় করিয়ে দেয়। হাতে কিছু বহন করছিল সে, তারপর দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায়। সকালবেলা স্থানীয় বাসিন্দা গাড়িটি বাজেয়াপ্ত করে।

