Saturday, 20 Jun 2026

ভিডিও ভাইরালের হুমকি দিয়ে বারবার ধর্ষণের অভিযোগ, দুর্গাপুরে গ্রেফতার সিভিক ভলেন্টিয়ার

IMG

Accused of repeated rape by threatening to make video viral, civic volunteer arrested in Durgapur

দুর্গাপুরে এক মহিলাকে দীর্ঘদিন ধরে ধর্ষণ এবং ভিডিও ভাইরাল করার হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হল এক সিভিক ভলেন্টিয়ারকে। ধৃতের নাম চিরঞ্জিত সাহা। তিনি কোকওভেন থানার বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের ২৮ এপ্রিল দুর্গাপুর মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই মহিলা। অভিযোগ, ২০২৫ সালের অক্টোবর মাস থেকে অভিযুক্ত জোরপূর্বক একাধিকবার তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। শুধু তাই নয়, বিষয়টি কাউকে জানানো হলে বা প্রকাশ্যে আনলে ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে নেমে শনিবার কোকওভেন থানার বিদ্যাসাগর পল্লী এলাকা থেকে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করা হয়।

রবিবার ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে তাঁর জামিনের আবেদন খারিজ করে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত চালিয়ে যাচ্ছে।


Share: