Saturday, 20 Jun 2026

আসানসোল উত্তরে মনোনয়ন জমা দিয়ে ভোটযুদ্ধের বার্তা, প্রচারে নামলেন মলয় ঘটক

IMG

After filing nomination in Asansol North, Moloy Ghatak signals poll battle, begins campaign

আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মলয় ঘটক শনিবার আসানসোল-এর এসডিও অফিসে তাঁর মনোনয়নপত্র জমা দিলেন। মনোনয়ন জমা দেওয়ার মধ্য দিয়েই তিনি নির্বাচনী লড়াইয়ের ইঙ্গিত স্পষ্ট করে দেন এবং সঙ্গে সঙ্গেই প্রচারেও ঝাঁপিয়ে পড়েন।

এই সময় তাঁর পাশে উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমের ডেপুটি মেয়র ওয়াসিমুল হক সহ দলের একাধিক নেতা-কর্মী। এসডিও অফিস চত্বরে এদিন দলীয় কর্মী-সমর্থকদের উল্লেখযোগ্য ভিড় দেখা যায়, যা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস-এর সংগঠনিক শক্তিকেই তুলে ধরে।

মনোনয়ন জমা দেওয়ার পর মলয় ঘটক বলেন, সাধারণ মানুষের ভরসা ও সমর্থনই তাঁর সবচেয়ে বড় শক্তি। এলাকার চলমান উন্নয়নমূলক কাজকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।


Share: