Saturday, 20 Jun 2026

প্রধানমন্ত্রীর জনসভার পরে স্টেডিয়ামের জমা জলে ধানের চারা রোপন বিধায়কের

IMG

After the Prime Minister's public rally, the legislator planted paddy saplings in the waterlogged stadium.

নেহেরু স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর সভা, জল জমা ঘিরে রাজনৈতিক তরজা – ধানের চারা রোপণ করে প্রতিবাদ তৃণমূলের, পাল্টা কটাক্ষ বিজেপির

পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে জওহরলাল নেহেরু স্টেডিয়ামে সম্প্রতি জনসভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার দিনভর প্রবল বৃষ্টির কারণে সভার পরে মাঠের পরিস্থিতি বেহাল হয়ে পড়ে—স্টেডিয়ামে জল জমে যায়। এই ঘটনার প্রতিবাদে শনিবার ধানের চারা রোপণ করে অভিনব প্রতিবাদে শামিল হন তৃণমূলের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। উঠে আসে "জয় বাংলা" স্লোগানও।

তৃণমূলের অভিযোগ, খেলার মাঠকে নষ্ট করে সভা আয়োজন করে দুর্গাপুরের ক্রীড়ার ঐতিহ্যকেই ধ্বংস করা হয়েছে। জেলা সভাপতি বলেন, “এই মাঠে রঞ্জি ট্রফির মতো বড় বড় টুর্নামেন্ট হয়েছে। দুর্গাপুরে অনেক জায়গা থাকা সত্ত্বেও খেলার মাঠে সভা করে নেহেরু স্টেডিয়ামকে জলা জমিতে পরিণত করা হল। আমরা দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষকে চিঠি দিচ্ছি। যদি দ্রুত মাঠের আগের রূপ ফিরিয়ে না দেওয়া হয়, তাহলে বৃহত্তর আন্দোলনে নামব।”

অন্যদিকে, এই প্রতিবাদের কড়া সমালোচনা করেছে বিজেপি। জেলা বিজেপির সাধারণ সম্পাদক অভিজিৎ দত্ত বলেন, “কেন্দ্রীয় সরকারের জমিতে সভা হয়েছে। এখনও ২৪ ঘণ্টাও পেরোয়নি, প্যান্ডেল খোলার কাজ চলছে। এর মধ্যেই তৃণমূলের জেলা সভাপতি ধানের চারা লাগিয়ে নাটক করছেন। মনে হচ্ছে উনি এখন কৃষিমন্ত্রী হতে চাইছেন!”

উল্লেখ্য, নেহেরু স্টেডিয়াম দুর্গাপুর ইস্পাত কারখানার অধীনে রয়েছে এবং রাষ্ট্রায়ত্ত সংস্থার মালিকানাধীন এই মাঠে প্রধানমন্ত্রীর সভা হওয়া নিয়ে রাজনৈতিক চাপানউতোর চরমে উঠেছে।

Share: