Agnimitra Paul reviewed the services and security of Asansol District Hospital
কলকাতার আরজিকর মেডিক্যাল কলেজে কর্তব্যরত মহিলা জুনিয়র চিকিৎসককে যে ভাবে শারীরিক নির্যাতনের পর ধর্ষন ও খুনের ঘটনা ঘটেছে তাতে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়েছে আসানসোল হাসপাতালের চিকিৎসক মহলে। আসানসোল জেলা হাসপাতালে নিরাপত্তা এবং পরিষেবা খতিয়ে দেখেন বিজেপি নেত্রী তথা বিধায়ক অগ্নিমিত্রা পাল, মহিলা ডাক্তার ও নার্সদের সাথে কথা বলে পাসে থাকার বার্তা দেন তিনি। এদিন অগ্নিমিত্রা পালের সাথে উপস্থিত ছিলেন বিজেপি জেলা সভাপতি বাপ্পা চ্যাটার্জী, বিজেপির জেলা সম্পাদক অভিজিৎ রায় সহ বিজেপি কর্মীরা।

