Saturday, 20 Jun 2026

জুনিয়র ডাক্তারদের অনশনে সামিল সারা ভারত অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস অ্যাওয়ারনেস এন্ড প্র

IMG

সারা ভারত অর্গানাইজেশন ফর হিউমান রাইটস অ্যাওয়ারনেস এন্ড প্রটেকশন ( 17,10,24 ) ধর্মতলার জুনিয়র ডাক্তারদের লাগাতার আমরণ অনশনকে সমর্থন করে 12 ঘন্টার প্রতীকী অনশনে সামিল হয় । কয়েক হাজার প্রতিবাদী মানুষের সমাবেশের মাঝে অনশন রত ডাক্তার বাবুদের সাথে সংগঠনের কেন্দ্রীয় সম্পাদক হিমাদ্রি রায় ,সহ সম্পাদক রতন শর্মা ,কেন্দ্রীয় কমিটির  সদস্য ডক্টর কুন্তল বিশ্বাস,রাজ্য সভাপতি কিরনময় হাজরা, সম্পাদক  তারাশঙ্কর রায় চৌধুরী ,হুগলি জেলা সম্পাদক সংগ্রাম ঘোষ, সহ সম্পাদিকা সবিতা ঘোষ, ক্যানিং এর হালিমা বেগম,  অরূপ চক্রবর্তী, কাফিল আহমেদ,সুখদেব প্রধান সহ আরও অনেকে । সকাল 9 টা থেকে রাত 9 টা পর্যন্ত এই সংগঠন আর জি করের নির্জাজিতার সুবিচার চেয়ে  আমরণ অনশনে যোগ দেন । এদিন আরও বেশ কিছু সংগঠন ও প্রতীকী অনশনে সামিল হয়েছিল।

Share: