Saturday, 20 Jun 2026

তৃণমূল প্রার্থীর পোস্টার, ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে

IMG

Allegations against BJP of tearing down posters and banners of Trinamool candidate.

দুর্গাপুরের কাঁকসার মলানদিঘীর আকন্দারা এলাকায় শনিবার সকাল থেকে উত্তেজনার আবহ তৈরি হয়। তৃণমূলের অভিযোগ, তাদের প্রার্থী প্রদীপ মজুমদারের পোস্টার-ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে এবং একাধিক দেওয়াল লিখন নষ্ট করা হয়েছে। অভিযোগ তোলা হয়েছে, রাতের অন্ধকারে এসব কাজ করে এলাকায় ভয়ের পরিবেশ তৈরির চেষ্টা চলছে।

স্থানীয় তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, এই ঘটনার পেছনে বিজেপির হাত রয়েছে। দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নিলে আন্দোলনে নামার সতর্কবার্তাও দেওয়া হয়েছে।

অন্যদিকে বিজেপির তরফে সব অভিযোগ অস্বীকার করা হয়েছে। দুর্গাপুর পূর্বের বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপি এ ধরনের কাজ করে না। বরং তাদের দাবি, বিজেপির পতাকা ও দেওয়াল লিখনই নষ্ট করছে তৃণমূল। একইসঙ্গে তিনি দলের কর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন এবং এমন কাজ থেকে বিরত থাকতে বলেছেন।

Share: