'Amader Para, Amader Samadhan' program was held in Silampur.
আমলাজোড়া গ্রাম পঞ্চায়েতের সিলামপুরে "আমাদের পাড়া, আমাদের সমাধান" কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান সুভাষ মন্ডল, জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ বৈশাখী বন্দ্যোপাধ্যায়, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নবকুমার সামন্ত। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ—পল্লব বন্দ্যোপাধ্যায়, রাজেশ কোণার, কুলদীপ সরকার প্রমুখ।

