Asansol’s Abhinav Sau Wins Double Gold at Asian Shooting Championship
আসানসোলের তরুণ শুটার অভিনব সাউ আবারও প্রমাণ করল নিজের প্রতিভা। মাত্র ১৭ বছর বয়সেই কাজাখস্তানে আয়োজিত এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে দারুণ সাফল্য অর্জন করেছে সে। ব্যক্তিগত জুনিয়র বিভাগে ১০ মিটার এয়ার রাইফেল প্রতিযোগিতায় সোনা জয়ের পাশাপাশি দলগত ইভেন্টেও সোনা জিতে গর্বিত করেছে দেশকে। অভিনবের এই কৃতিত্বে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও।
কয়েকদিন আগেই দুর্গাপুরে জেলা সম্মাননা অনুষ্ঠানে মন্ত্রী মলয় ঘটক ক্ষোভ প্রকাশ করে জানিয়েছিলেন—“১৪ বার সোনা জয় করা অভিনবকে সম্মান জানানোর সুযোগ আমরা পাইনি।” তিনি উদ্যোক্তাদের উদ্দেশে আহ্বান জানিয়েছিলেন যেন ভবিষ্যতে প্রতিভাদের প্রাপ্য সম্মান দেওয়া হয়। আর তার অল্প কিছুদিনের মধ্যেই আন্তর্জাতিক মঞ্চে ফের একবার উজ্জ্বল সাফল্যের ঝলক দেখাল অভিনব সাউ।

