Saturday, 20 Jun 2026

বিজয়া সম্মেলনীর মঞ্চেই আগামী নির্বাচনে লড়াইয়ের ডাক দিলেন নরেন্দ্রনাথ চক্রবর্তী

IMG

বিজয়া সম্মেলনীর মঞ্চ থেকেই ২০২৬ এর লড়াই এর ডাক দিলেন নরেন্দ্রনাথ চক্রবর্তী। চতুর্থবারেও মসনাদের মমতা বন্দ্যোপাধ্যায়ই মুখ্যমন্ত্রী হিসাবে বসবেন বলে বিরোধীদের হুঁশিয়ারি দিলেন বিধায়ক। রবিবার পাণ্ডবেশ্বরে অনুষ্ঠিত হল তৃণমূল কংগ্রেসের বিজয়ের সম্মেলন অনুষ্ঠান। পাণ্ডবেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয় প্রাঙ্গণে প্রচুর মানুষ যোগ দেন এই বিজয়ের সম্মেলন অনুষ্ঠানে। আজকের এই মঞ্চ থেকেই পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী তথা পশ্চিম বর্ধমান জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী আগামী ২০২৬-এ বিধানসভা নির্বাচনে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার জন্য ডাক দিলেন। উপস্থিত তৃণমূল নেতাকর্মী ও জনসাধারণের উদ্দেশ্যে নির্বাচনের জন্য তৈরি হওয়ার আহ্বান দেন। এদিন বিধায়ক ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য ট্রেড ইউনিয়নের সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি অভিজিৎ ঘটক, পাণ্ডবেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি রমা রুইদাস, তৃণমূল নেতা পঙ্কজ রায় সরকার, পাণ্ডবেশ্বর তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি কিরিটি মুখার্জি, পাণ্ডবেশ্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি নরোত্তম মন্ডল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন পাণ্ডবেশ্বর এলাকার বিভিন্ন বিরোধী দল থেকে প্রায় ৬০০ জন মানুষ তৃণমূলে যোগদান করলেন। যোগদানকারীদের হাতে তৃণমূলের পতাকা তুলে দিলেন পশ্চিমবঙ্গের ট্রেড ইউনিয়নের সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী।

Share: