Saturday, 20 Jun 2026

সারমেয়দের রাখি বেঁধে আগলে রাখার অঙ্গিকার অবন্তিকার

IMG

Avantika wore rakhi to the stray dogs

দুর্গাপুরের বাসিন্দা অবন্তিকা শ্যাম চৌধুরী রক্ষাবন্ধন উৎসবে অনন্য নজির স্থাপন করেছেন। সিরোসিস অফ লিভারে আক্রান্ত হওয়া সত্ত্বেও, তিনি সারমেয়দের রাখি পরিয়ে তাদের প্রতি ভালোবাসা প্রদর্শন করতে ভোলেননি। সকালে উপবাস করে, প্রথমে সারমেয়দের রাখি পরানোর পর, তিনি পুলিশ, সাংবাদিক এবং রাস্তার ভবঘুরেদেরও রাখি পরান। আজ দুর্গাপুরে অবন্তিকার এই উদ্যোগ এক বিরল উদাহরণ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। দুর্গাপুরের অবন্তিকা একবার রাখির দিনেই জানতে পেরেছিলেন যে তিনি ক্যানসারে আক্রান্ত। দেওরকে লিভার ডোনেট করতে গিয়ে তিনি জানতে পারেন যে তিনি নিজেই সিরোসিস অফ লিভারে ভুগছেন। তবে তিনি হাল ছাড়েননি। মারণব্যাধিকে তোয়াক্কা না করে, তিনি এলাকার একাধিক পথ সারমেয়দের ৩৬৫ দিনই খাওয়ান। রাখি বন্ধনের দিনও তার ব্যতিক্রম হয়নি। উপরন্তু, এদিন তিনি সারমেয়দের রাখি বেঁধে তাদের আগলে রাখার এবং পাশে থাকার অঙ্গীকার করেছেন। ছোটবেলা থেকেই পশুপ্রেমী অবন্তিকার জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ এই সারমেয়রা।

Share: