Saturday, 20 Jun 2026

সচেতনতা বৃদ্ধিতে পদযাত্রা মালদা রেলওয়ে গার্লস হাই স্কুলের

IMG

স্বচ্ছ ভারত উন্নত ভারতের স্লোগান তুলে মালদা রেলওয়ে গার্লস হাই স্কুল একটি সচেতনতা মিছিলের আয়োজন করল। শুক্রবার সকাল সাড়ে ১১টা নাগাদ মালদা শহরের মহানন্দা পল্লী এলাকায় বিদ্যালয় প্রাঙ্গণে বেশ কয়েকটি বৃক্ষরোপণ করা হয়। এরপর স্বচ্ছ ভারত, উন্নত ভারত স্লোগান নিয়ে বিদ্যালয়ের ছাত্রীরা মিছিলে অংশগ্রহণ করে। হাতে ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে মিছিলে সামিল হয় বিদ্যালয়ের ছাত্রীরা এবং শিক্ষিকারা। সাধারণ মানুষকে সচেতন করতে মিছিলে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালন কমিটির সভানেত্রী ও ইংরেজবাজার পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চৈতালি ঘোষ সরকার, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শ্রীপর্ণা রায় ও সিনিয়র সিটিজেন কমিটির সদস্যরা। এদিন সচেতনতা মিছিল মহানন্দা পল্লী এলাকায় পরিক্রমা করে।

Share: