Saturday, 20 Jun 2026

সুবিচার চেয়ে ভাদু গান বাঁধলেন দুর্গাপুরের বাউলশিল্পী

IMG

গত ৯ই আগস্ট আরজি কর হাসপাতালে নৃশংসভাবে চিকিৎসক খুনের ঘটনায় সারা দেশ তথা বিশ্ব প্রতিবাদে মুখর হয়ে উঠেছে। ঘটনার পর থেকে একমাস ধরে চিকিৎসক, শিল্পী, শিক্ষক, ছাত্র সমাজ এবং সাধারণ মানুষ থেকে বিশেষভাবে সক্ষম মানুষজন পর্যন্ত সকলে পথে নেমে প্রতিবাদ জানাচ্ছে। এই প্রতিবাদের মাঝেই দুর্গাপুরের খ্যাতনামা বাউলশিল্পী জীবন কিশোর চট্টোপাধ্যায় ও তাঁর কন্যা আরজিকর ঘটনার সুবিচার চেয়ে শিহরণ জাগানো একটি প্রতিবাদী গান রচনা করেছেন। ভাদু গানের সুরে বাঁধা এই গান গেয়েছেন জীবন কিশোর চ্যাটার্জী ও তাঁর কন্যা বৃতি চ্যাটার্জী।

জীবন কিশোর চ্যাটার্জী রেডিও ও দূরদর্শনের পরিচিত বাউলশিল্পী এবং দুর্গাপুর ইস্পাত আবাসনের এ-জোনের বাসিন্দা। পেশায় তিনি একাধারে লোকগান ও লোকবাদ্যের শিক্ষক এবং ইংরেজির শিক্ষকও। তাঁর কন্যা বৃতি চ্যাটার্জী রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে লোকসঙ্গীত নিয়ে মাস্টার্স করছেন এবং তিনিও পেশাগতভাবে সঙ্গীতশিল্পী। তাঁরা তাঁদের ছাত্রছাত্রীদের সঙ্গে নিয়ে আরজিকর কান্ডের প্রতিবাদ জানিয়ে এই গানটি সোশ্যাল মিডিয়ায় পরিবেশন করেন, যা দ্রুত ভাইরাল হয়। হৃদয়স্পর্শী ও শিহরণ জাগানো এই গান শহরে বেশ আলোড়ন তুলেছে।

Share: