Saturday, 20 Jun 2026

কুলটিতে জয়ের আশায় ডাঃ অজয় পোদ্দার, গাঙ্গুটিয়ায় জোরদার প্রচার বিজেপির

IMG

BJP Candidate Dr. Ajay Poddar Confident of Victory in Kulti, Intensifies Campaign in Gangutia

আসানসোলের কুলটি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাঃ অজয় পোদ্দার গাঙ্গুটিয়া এলাকায় জোরকদমে নির্বাচনী প্রচার চালালেন। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন দলের অন্যান্য নেতৃত্ব, কর্মী ও সমর্থকেরা। প্রচারের সময় তিনি এলাকায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন এবং তাঁদের সমস্যার কথাও মন দিয়ে শোনেন। ডাঃ পোদ্দার জানান, প্রচারে তিনি ব্যাপক সাড়া পাচ্ছেন এবং সাধারণ মানুষের উৎসাহও লক্ষ্যণীয়।আত্মবিশ্বাসের সঙ্গে তিনি বলেন, “কুলটি বিধানসভায় আবারও বিজেপি জয়লাভ করবে। আমি ১০০ শতাংশ আশাবাদী।”

নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই কুলটি অঞ্চলে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরাও নিজেদের প্রচারে গতি আনছেন, ফলে এলাকায় নির্বাচনী লড়াই ক্রমশ তীব্র হয়ে উঠছে।


Share: