Saturday, 20 Jun 2026

জয় নিয়ে নিশ্চিত দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লক্ষণ ঘোড়ুই

IMG

BJP candidate Lakhan Ghorui confident of victory in Durgapur West Assembly constituency

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর প্রচার তুঙ্গে। শিল্পনগরী দুর্গাপুরও সেই উত্তাপ থেকে বাইরে নয়। বিশেষ করে দুর্গাপুর পশ্চিম কেন্দ্রটি এবার রাজনৈতিকভাবে বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। প্রার্থী নির্বাচনে শাসকদল কিছুটা চমক দিয়েছে—দুর্গাপুর পূর্বে আগের মতোই মন্ত্রী প্রদীপ মজুমদারের উপর আস্থা রাখলেও পশ্চিম কেন্দ্রে নতুন মুখ হিসেবে তুলে আনা হয়েছে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান ও ব্যবসায়ী পরিচিতি কবি দত্তকে। উল্লেখ্য, গত নির্বাচনে এই কেন্দ্রটি তৃণমূলের হাতছাড়া হয়ে বিজেপির লক্ষণ ঘোড়ুইয়ের দখলে যায়। ফলে এবার এই আসন পুনর্দখলে মরিয়া তৃণমূল, আর বিজেপিও বর্তমান বিধায়ককেই সামনে রেখেছে।

প্রতিদিনই এলাকায় এলাকায় ঘুরে প্রচার চালাচ্ছেন লক্ষণ ঘোড়ুই। মঙ্গলবার তিনি ৩১ নম্বর ওয়ার্ডে জনসংযোগ করেন। বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে কথা বলছেন, তাদের সমস্যা শুনছেন এবং ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দিচ্ছেন। অনেক জায়গায় ভোটারদের কাছ থেকে ইতিবাচক সাড়াও পাচ্ছেন তিনি।

প্রচারের মাঝেই তিনি বলেন, এখন মাঠে নেমে স্পষ্ট বোঝা যাচ্ছে মানুষ আর ফাঁকা প্রতিশ্রুতি শুনতে চাইছে না। দীর্ঘদিন ধরে উন্নয়নের নামে শুধু কথা হয়েছে, কাজ হয়নি—এমন অভিযোগ মানুষের মধ্যে বাড়ছে। তাঁর মতে, এবার মানুষ ভোটের মাধ্যমে তার জবাব দেবে এবং পরিবর্তন অনিবার্য।

তৃণমূল প্রার্থী কবি দত্তকে নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি তিনি। তাঁর দাবি, যাঁরা আজ সংবর্ধনা দিচ্ছেন, অতীতে তারাই বিরোধিতা করেছিলেন। সেই প্রসঙ্গ টেনে তিনি প্রশ্ন তোলেন, এই ধরনের শক্তিকেই কি এখন দলের ভরসা করা হচ্ছে? পাশাপাশি অভিযোগ করেন, ভোটের সময় সন্ত্রাস ও ভয় দেখানোর রাজনীতি আর কাজ করবে না—মানুষ সব বুঝছে এবং সঠিক সময়ে তার জবাব দেবে।

Share: