Saturday, 20 Jun 2026

দুর্গাপুর পুরনিগমে বিজেপির পতাকা উত্তোলন, জয়োৎসবে উত্তাল কর্মী-সমর্থকরা

IMG

BJP flag hoisted at Durgapur Municipal Corporation; workers and supporters erupt in victory celebrations

অমৃতা দাশ, দুর্গাপুর -পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে প্রায় ১৫ বছর পর ক্ষমতার পালাবদলের আবহে মঙ্গলবার দুর্গাপুরে এক নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়। বিপুল সংখ্যক বিজেপি কর্মী ও সমর্থক দুর্গাপুর পুরনিগমের সদর দফতরে গিয়ে সেখানে দলের পতাকা উত্তোলন করেন।

নির্বাচনের ফল ঘোষণার পর উচ্ছ্বসিত কর্মীরা পুরনিগম ভবনের উপরে উঠে জয় উদযাপনে মেতে ওঠেন। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন নবনির্বাচিত বিধায়ক লক্ষ্মণ ঘড়ুই ও চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। তাঁরা পুরনিগমে গিয়ে কমিশনারের সঙ্গে বৈঠক করেন এবং বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আলোচনা করেন।

উল্লেখ্য, দুর্গাপুর পুরনিগম দীর্ঘদিন ধরেই প্রশাসনিক জটিলতার মধ্যে রয়েছে। শেষবার এখানে ২০১৭ সালে নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর ২০২২ সালের সেপ্টেম্বর মাস থেকে প্রশাসক বোর্ডই পুরনিগমের দায়িত্ব সামলাচ্ছে। বর্তমানে বোর্ডের সদস্য সংখ্যা কমে মাত্র দুইয়ে দাঁড়িয়েছে, এবং তারাই পুরো প্রশাসনিক কাজ পরিচালনা করছেন।

এই ঘটনাকে কেন্দ্র করে প্রতিক্রিয়া জানিয়ে চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের পর রাজ্যজুড়ে বিজেপির প্রভাব বৃদ্ধি পাচ্ছে, তাই পুরনিগমও সেই প্রভাবের বাইরে নয়।


Share: