Saturday, 20 Jun 2026

কুলটিতে বড় ব্যবধানে বিজেপির জয়, ২৬ হাজারের বেশি ভোটে এগিয়ে অজয় পোদ্দার

IMG

BJP wins by a big margin in Kulti, Ajay Poddar leads by over 26,000 votes

অমৃতা দাশ,কুলটি- কুলটি বিধানসভা কেন্দ্রে উল্লেখযোগ্য ব্যবধানে জয় পেলেন বিজেপি প্রার্থী ডাঃ অজয় পোদ্দার। তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিজিৎ ঘটককে ২৬ হাজার ৪৯৮ ভোটে পরাজিত করেছেন। এই ফলাফলে কুলটিতে বড় ধাক্কা খেল তৃণমূল শিবির।

জয়ী প্রার্থী ডাঃ পোদ্দার মোট ১ লক্ষ ৩ হাজার ৫৭০ ভোট পেয়েছেন, অন্যদিকে তৃণমূল প্রার্থী অভিজিৎ ঘটকের ঝুলিতে এসেছে ৭৭ হাজার ৭২ ভোট।

উল্লেখ্য, ২০২১ সালের নির্বাচনে অল্প ব্যবধানে জয়ী হয়েছিলেন অজয় পোদ্দার। তবে এবারে সেই ব্যবধান অনেকটাই বাড়িয়ে শক্ত অবস্থান তৈরি করলেন তিনি।

জয়ের পর তিনি বলেন, গত ১৫ বছরে তৃণমূলের শাসনে বাংলার মানুষ নানাভাবে সমস্যার সম্মুখীন হয়েছেন, এবারের নির্বাচনে তারই প্রতিফলন দেখা গেছে। কুলটির মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও বলেন, তাঁর প্রথম লক্ষ্য হবে এলাকায় পানীয় জলের সমস্যার সমাধান করা।


Share: