Saturday, 20 Jun 2026

মহিলাদের আয়োজনে অনুষ্ঠিত হল রক্তদান শিবির

IMG

রক্তের সংকট মেটাতে এগিয়ে এলেন মহিলারা। কোন মুমূর্ষ রোগী কিংবা কোন প্রস্তুতি মহিলার যাতে রক্তের অভাবে চিকিৎসা বন্ধ না হয় সে কথা মাথায় রেখে এলাকার মায়েদের এই উদ্যোগ। দুর্গাপুরের বেনাচিতির ইউনাইটেড চার্চের উদ্যোগে মহিলাদের দ্বারা পরিচালিত একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এই শিবিরে বহু মহিলারা রক্তদান করেন, এবং রক্ত সংগ্রহ করে দুর্গাপুর মহকুমা হাসপাতালের ব্লাড সেন্টার। চার্চের সদস্য শ্রাবন্তী বিশ্বাস জানান, "আমরা এই চার্চের মহিলা সংগঠনের সাথে যুক্ত, এবং বিভিন্ন সামাজিক কাজ করে থাকি। এবার মহিলাদের এগিয়ে নিয়ে আসার জন্য এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। বহু মহিলা ও যুবতী এতে অংশগ্রহণ করেছেন। সমাজে একটি নতুন বার্তা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে আমাদের এই উদ্যোগ বলে জানান তিনি। এদিন বহু মহিলারা স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন।

Share: