Saturday, 20 Jun 2026

দুর্গাপুরের সিটি সেন্টারে সোনার হার ছিনতাই করে পালাল দুষ্কৃতীরা

IMG

Chain Snatching Attempt Foiled in Durgapur

দুর্গাপুর সিটি সেন্টারের বিদিশা বাসস্ট্যান্ড এলাকায় ভর সন্ধ্যায় ঘটে গেল ছিনতাইয়ের ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে আটটার সময় চতুরঙ্গ এলাকার বাসিন্দা তনু রায় তাঁর বন্ধুদের সঙ্গে বাজারে যাচ্ছিলেন। হঠাৎ একটি গাড়ি এসে থামে তাঁদের পাশে। গাড়ি থেকে নেমে আসে দু’জন দুষ্কৃতী। মুহূর্তে এক জন তনুর গলায় থাকা সোনার হার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

ধস্তাধস্তির মধ্যে হারটির একটি অংশ তনুর হাতে থেকে গেলেও বাকিটা নিয়ে পালাতে যায় এক কিশোর দুষ্কৃতী। তনুর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে ধরে ফেলে। পুলিশের হাতে তুলে দেওয়ার পর জানা যায়, দুষ্কৃতীদের দলটি বর্ধমান থেকে এসেছিল এবং গাড়িতে মোট চারজন ছিল। পরে পুলিশ জেরায় বাকি তিন জনকেও গ্রেফতার করে। মঙ্গলবার ধৃতদের আদালতে তোলা হয়েছে।

Share: