Saturday, 20 Jun 2026

দুর্গাপুরে এসে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

IMG

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার দুই বর্ধমানে প্রশাসনিক কাজে আসেন। এদিন তিনি সংবাদমাধ্যমের সামনে বলেন, বাঁকুড়া-দুর্গাপুর ব্যারেজের বানভাসি এলাকায় মৃত্যু হলে কেন্দ্র কোনও খোঁজ রাখে না। ভোটের সময় ভোট চাইতে আসা ‘ভোটপাখি’দের সমালোচনা করে তিনি বলেন, মানুষ সহজেই এই রাজনীতি বুঝতে পারে। দুর্গাপুরে এসে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী।

পুর্ব-বর্ধমানে প্রশাসনিক বৈঠক শেষে মমতা বন্দ্যোপাধ্যায় বিকেলে সড়কপথে দুর্গাপুরে আসেন। প্রথমে তিনি দুর্গাপুর ব্যারেজ সংলগ্ন সীতারামপুর মানা এলাকার জলমগ্ন বাসিন্দাদের সাথে দেখা করেন এবং তাঁদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন। গতকাল থেকেই এলাকায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সেখান থেকে মুখ্যমন্ত্রী দুর্গাপুর সার্কিট হাউসে রাত্রিযাপনের উদ্দেশ্যে যান, যেখানে পুলিসের কঠোর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং পুলিস কুকুর দিয়ে নজরদারি চলছে।

তৃণমূলের কর্মীরাও সার্কিট হাউসের চত্বরে ভিড় করেন, বৃষ্টিতে ভিজে ‘দিদি’কে সমর্থন জানিয়ে শ্লোগান তোলেন। মঙ্গলবার মুখ্যমন্ত্রী বীরভূমের উদ্দেশ্যে রওনা হবেন বলে জানা গিয়েছে। আজই অনুব্রত মণ্ডল, ওরফে কেষ্ট, মুক্তি পাচ্ছেন। তাই মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর সঙ্গে দেখা করবেন কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

Share: