Saturday, 20 Jun 2026

মজলিস ই মিল্লাত দুর্গাপুরের উদ্যোগে বস্ত্র বিতরণ

IMG

Clothing Distribution Program organized by Majlis-e-Millat, Durgapur.

পবিত্র রমজান মাসের আলবিদা জুম্মায় দুর্গাপুরের চন্ডীদাস বাজার সংলগ্ন ইয়া রাসুল আল্লাহ সেন্ট্রাল জমা মসজিদ, "মজলিস - ই - মিল্লাত" এর পক্ষ থেকে এমডি রাজ জানান, প্রতিবছরের মতো এবারও এলাকার পিছিয়ে পড়া মহিলা ও পুরুষদের মধ্যে নতুন শাড়ি ও লুঙ্গি বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়।

 এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মসজিদের ইমাম মাওলানা শাকিল খান। এছাড়াও সহ মসজিদ পরিচালনা কমিটির পক্ষে শেখ মুবারক, এমডি রাজ, সরফরাজ আহমেদ, খাইরশ মন্ডল, পাপ্পু খান, ওয়াজিদ হোসেন, ফিরোজ খান, আফতাব খান, মাজ্জাদ হুসেন শেখ মুসলিম, নুর আলম সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এই ধরনের একটি মানবিক অনুষ্ঠানের আয়োজন করে মজলিস - ই - মিল্লাত এর পক্ষ থেকে জানানো হয়, বিগত বছরগুলির ন্যায় এবছরও সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে তাঁদের মধ্যে নতুন শাড়ি ও লুঙ্গি প্রদান করা হয়।

এদিন পবিত্র রমজান মাসে এলাকার মহিলা ও পুরুষ মিলিয়ে প্রায় তিন শত মানুষের মধ্যে নতুন বস্ত্র বিতরণ করা হয়েছে। পবিত্র রমজান মাসে নতুন বস্ত্র পেয়ে আপ্লুত মানুষজন। মজলিস - ই - মিল্লাত এর এই ধরনের মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।

Share: