Saturday, 20 Jun 2026

কয়লা খাদান শ্রমিক কংগ্রেস( KKSC) শ্রমিক সংগঠনের বিজয়া সম্মিলনী

IMG

আই.এন.টি.টি.ইউ.সি. অনুমোদিত শ্রমিক সংগঠন "কয়লা খাদান শ্রমিক কংগ্রেস"-এর বিজয়া সম্মিলনী অনুষ্ঠান এবং সংগঠনের প্রবীণ প্রতিষ্ঠাতা সদস্য দের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হল। রবিবার কুনুস্তোরিয়া টেগোর হলে সমস্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই বিজয়া সম্মেলনীতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের ট্রেড ইউনিয়নের সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, জামুরিয়ার বিধায়ক হরেরাম সিং, পাণ্ডবেশ্বর বিধানসভার বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, পশ্চিম বর্ধমান জেলা আইএনটিটিইউসি সভাপতি তথা আসানসোলের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, তৃণমূলের ওয়ার্কিং প্রেসিডেন্ট প্রভাত চট্টোপাধ্যায়, কিষান ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের জেলার সাধারণ সম্পাদক গৌর পাল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ।

Share: