Saturday, 20 Jun 2026

ডুলি বিকল হাওয়ায় বন্ধ কয়লা উৎপাদন

IMG

ইসিএলের কেন্দা এরিয়ার সিদুলি (জামবাদ) কোলিয়ারিতে ডুলি ওঠানামা যন্ত্র বিকল হওয়ার কারণে মঙ্গলবার থেকে উৎপাদন বন্ধ রয়েছে। যন্ত্র মেরামতির কাজ চলছে, যা ঠিক হলে পুনরায় উৎপাদন শুরু হবে বলে সূত্রের খবর।  


কোলিয়ারি শ্রমিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে কয়েকজন শ্রমিক ডুলিতে করে খনির নিচে নামার সময় ডুলি যন্ত্রের বিয়ারিং ভেঙে যন্ত্রটি বিকল হয়ে যায়। এর ফলে মাঝপথে আটকে পড়েন শ্রমিকরা। পরে তাদের ম্যানুয়াল পদ্ধতিতে খনির নিচে নামানো হয়।  


ডুলির বিয়ারিং ভেঙে যাওয়ায় যন্ত্রটি মেরামতির জন্য ধানবাদ পাঠানো হয়েছে। তবে মেরামতির কাজ সম্পন্ন না হওয়ায় বুধবারও কোলিয়ারির উৎপাদন বন্ধ রয়েছে। শ্রমিকদের অভিযোগ, সময়মতো যন্ত্রের রক্ষণাবেক্ষণ না করায় এই পরিস্থিতি তৈরি হয়েছে।  


তবে কোলিয়ারি কর্তৃপক্ষ এই বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

Share: