Saturday, 20 Jun 2026

জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে সাইকেলে মনোনয়ন জমা, নজর কাড়লেন কংগ্রেস প্রার্থীরা

IMG

Congress candidates grab attention by filing nomination on bicycles to protest fuel price hike

জ্বালানির লাগামছাড়া মূল্যবৃদ্ধির বিরুদ্ধে অভিনব প্রতিবাদে সামিল হলেন কংগ্রেসের তিন প্রার্থী। পেট্রোল ও ডিজেলের ক্রমাগত বাড়তে থাকা দামের বিরুদ্ধে বার্তা দিতেই তাঁরা সাইকেলে চেপে মনোনয়ন জমা দিতে যান।

পাণ্ডবেশ্বরের প্রার্থী উত্তম কুমার রায়, দুর্গাপুর পূর্বের প্রার্থী দেবেশ চক্রবর্তী এবং রানীগঞ্জের প্রার্থী ফাইয়াজ আহমেদ—এই তিনজন একসঙ্গে দুর্গাপুরের সিটি সেন্টার এলাকা থেকে সাইকেল যাত্রা শুরু করেন। এরপর সাইকেল চালিয়েই তাঁরা দুর্গাপুর মহকুমা শাসকের দপ্তরে পৌঁছে মনোনয়ন পত্র জমা দেন।

প্রার্থীদের বক্তব্য, পেট্রোল ও ডিজেলের ক্রমবর্ধমান দাম সাধারণ মানুষের জীবনে মারাত্মক প্রভাব ফেলছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও বাড়ছে, ফলে চাপে পড়ছেন সাধারণ মানুষ। এই সমস্যার দিকটি তুলে ধরতেই তাঁদের এই প্রতীকী প্রতিবাদ।

কংগ্রেস নেতৃত্বের মতে, এই উদ্যোগের মূল উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করা এবং জ্বালানির মূল্যবৃদ্ধির বিরুদ্ধে জনমত গড়ে তোলা।


Share: