Saturday, 20 Jun 2026

বাবা বর্ধমানেশ্বর শিব মন্দিরে পুজো দিলেন ভক্তরা

IMG

Devotees performed puja at Baba Vardhamaneshwar Shiva Temple

শ্রাবণের শেষ সোমবার বাবা বর্ধমানেশ্বর মন্দিরে উপচে পড়লো ভক্তদের ভিড়। ২৫ এ শ্রাবণ ১৩৭৯ সালে বর্ধমানের আলমগঞ্জ অঞ্চলে চারুচন্দ্র দে মহাশয়ের পতিত জমি খনন করার সময় আবিষ্কৃত হয় এই বিশাল শিবলিঙ্গ। যার উচ্চতা প্রায় ৫ ফুট ৯ ইঞ্চি এবং গৌরী পট সহ পরিধি প্রায় ১৮ ফুট ও ওজন ১৩ টনের অধিক। ইতিহাসবিদদের মতে এই বৃহৎ শিবলিঙ্গ প্রায় ১৫০০ বছরের বেশি প্রাচীন ও কণিষ্কও নাকি এই শিবলিঙ্গের পুজো করতেন ।কষ্টিপাথর নির্মিত এই বিরাট শিব লিঙ্গ বাবা বর্ধমানেশ্বর বা মোটা শিব বা মোটা বাবা নামে পরিচিত। এদিন শ্রাবণের শেষ সোমবারে দেবাদিদেব মহাদেবের চরণে পুজো দিতে ছুটে আসেন দূর-দূরান্তের ভক্তরা।

Share: