Saturday, 20 Jun 2026

পরিবেশ রক্ষায় চারাগাছ বিতরণ বিধায়কের

IMG

Distribution of saplings by the MLA to protect the environment.

গাছের চারা বিতরণ বিধায়কের উদ্যোগে। পরিবেশ রক্ষায় মানুষজনের হাতে গাছের চারা তুলে দেওয়া হল খয়রাসোলে‌। একটি গাছ- বহু প্রান।গাছ লাগান প্রান বাঁচান।"একটি গাছ মায়ের নামে"- এই কর্মসূচিকে সাফল্যমন্ডিত করতে মঙ্গলবার খয়রাশোল বাসস্ট্যান্ড এলাকায় পথ চলতি সাধারণ মানুষের হাতে একটি করে গাছের চারা তুলে দিলেন দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অনুপ কুমার সাহা। সেই সাথে পথচলতি মানুষজনের  উদ্দেশ্যে বার্তা দিলেন গাছ লাগান পরিবেশ বাঁচান।সকলে মিলে সুস্থ সুন্দর পরিবেশ গড়ে তুলুন। বিধায়ক ছাড়াও গাছ বিতরণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন  সমাজসেবী অনুপম বাগ, নৃপেন্দ্র নাথ সাহা,উৎপল সাঁই, রীতা পাল, দেবব্রত গুপ্ত সহ বহু বিশিষ্ট ব্যাক্তিবর্গ।

Share: