জেলা প্রশাসনের উদ্যোগে ইংরেজবাজার ব্লকের কাজিগ্রাম অঞ্চলে প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের উদ্বোধন সম্পন্ন হলো। শুক্রবার কাজিগ্রামের শ্রীরামপুরে ১৬ লক্ষ টাকা বরাদ্দে এই প্রকল্পের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক পিযুষ সালুঙ্খে, জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, রাজ্যসভার সাংসদ মৌসম নূর, রাজ্যের উদ্বাস্তু, ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের চেয়ারম্যান রঞ্জিত সরকার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। আনুষ্ঠানিকভাবে ফিতে কেটে প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের উদ্বোধন করেন জেলা পরিষদের সভাধিপতি। এছাড়াও বিভিন্ন এলাকা থেকে প্লাস্টিক বর্জ্য সংগ্রহের জন্য দুটি ই-কার্ট বিতরণ করা হয়।

