Durgapur Student Ranks 5th in State JEE
শুক্রবার অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল। এবারের পরীক্ষায় (২৭ এপ্রিল অনুষ্ঠিত) সাফল্যের ঝলক দেখিয়েছে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের পূর্ভ ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্র তৃষাণজিৎ দলোই। রাজ্যে পঞ্চম স্থান অধিকার করেছে সে। বর্তমানে তৃষাণজিৎ আইআইটি বোম্বেতে ইঞ্জিনিয়ারিং ফিজিক্সে বি.টেক পড়াশোনা করছে। তার এই সাফল্যে স্কুলে আনন্দের আবহ।
এবারের পরীক্ষায় কলকাতার ডন বস্কো স্কুলের অনিরুদ্ধ চক্রবর্তী রাজ্যে প্রথম, নদিয়ার কল্যাণী সেন্ট্রাল মডেল স্কুলের সাম্যজ্যোতি বিশ্বাস দ্বিতীয় এবং রুবি পার্ক দিল্লি পাবলিক স্কুলের দিশান্ত বসু তৃতীয় হয়েছে। আদালতে ওবিসি সংরক্ষণ মামলা চলায় ফলপ্রকাশে বিলম্ব হয়, প্রায় ১১৭ দিন পর প্রকাশিত হল জয়েন্টের ফল।

