Saturday, 20 Jun 2026

ইসিএল এর ভিজিলেন্স সচেতনতা শিবির অনুষ্ঠিত হল বাঁকোলা এরিয়া অফিসে

IMG

বৃহস্পতিবার ইসিএল এর বাঁকোলা এরিয়া অফিসের কনফারেন্স হলে একটি ভিজিলেন্স সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে উপস্থিত ছিলেন এরিয়ার জেনারেল ম্যানেজার সঞ্জয় কুমার সাহু, হেডকোয়ার্টারের শক্তি বেদান্ত সিং, সিস্টেম বিভাগের চিফ ম্যানেজার গৌতম ঘোষ, এবং এরিয়ার অন্তর্গত বিভিন্ন কোলিয়ারির পিএম, ফাইন্যান্স অফিসার, বিল ক্লার্ক, একাউন্ট ক্লার্ক ও ফাইন্যান্স বিভাগের অন্যান্য কর্মীরা।

শিবিরে সাইবার ভিজিলেন্স, ই-অফিস, স্যাপ মডিউলের সমস্যা ও সমাধানের পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়। পাশাপাশি সংস্থার নতুন মডিউল এবং পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের বিষয়েও বক্তব্য রাখা হয়। সংস্থার পক্ষ থেকে ১৬ আগস্ট থেকে ১৫ নভেম্বর পর্যন্ত ভিজিলেন্স অ্যাওয়ারনেস ক্যাম্পেনিং এর আয়োজন করা হয়েছে, আর এই শিবিরটি সেই ক্যাম্পেনেরই একটি অংশ বলে এরিয়া অফিস সূত্রে জানানো হয়েছে।

Share: