ইসিএল কর্মীর আবাসনে আগুন, ভস্মিভূত দুটি স্কুটি

IMG

Fire at ECL staff accommodation, two scooties gutted

অন্ডাল থানার খাসকাজোরা কোলিয়ারির একটি আবাসনে রবিবার মধ্যরাতে দুষ্কৃতীরা আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ। সেই আগুনে দুটি স্কুটি এবং একটি ওয়াশিংমেসিন ভস্মিভূত হয়ে যায়। এই আবাসনে ইসিএল কর্মী রঞ্জু দেবী তার দুই মেয়েকে নিয়ে থাকেন। ঘটনাস্থলে পৌঁছান জেলা পরিষদের সহকারি সভাধিপতি বিষ্ণুদেব নুনিয়া। তিনি বলেন এই কাজ যারা করেছে তাদের বিরুদ্ধে করা আইনি ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যেই অভিযোগ করেছেন ওই ইসিএল কর্মী। আমাদের বিশ্বাস আছে পুলিশ দোষীদের খুঁজে বের করে কড়া ব্যাবস্থা নেবে।


Share: