Saturday, 20 Jun 2026

দুর্গাপুরে উন্মোচিত ছাত্রছাত্রীদের উদ্ভাবিত ‘হাসপাতাল ট্র্যাকিং সিস্টেম’

IMG

Five engineering students in Durgapur unveiled a “Hospital Tracking System” to monitor patients’ health and send real-time alerts.

কলকাতার একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের পাঁচজন ছাত্রছাত্রী এক নতুন স্বাস্থ্য নজরদারি ব্যবস্থা তৈরি করেছেন, যার নাম ‘হাসপাতাল ট্র্যাকিং সিস্টেম’। শনিবার পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের বিধাননগরে আয়োজিত এক সেমিনারে এই ডিভাইসের উদ্বোধন করা হয়। জাহ্নবী মনি, আদিত্য নারায়ণ মিশ্র, সাক্ষম সাগফ, মহিকা দাস এবং শেখ কাউসার এই প্রকল্পের নির্মাতা।

ডিভাইসটি ডাক্তার ও নার্সদের জন্য রোগীর শারীরিক অবস্থা নিয়মিত পর্যবেক্ষণ সহজ করে তুলবে। কেউ গুরুতর অসুস্থ হলে বা সংক্রমিত হলে সঙ্গে সঙ্গেই সতর্কবার্তা পাঠাবে সিস্টেম। এর ফলে সংক্রমণ নিয়ন্ত্রণে রাখা এবং দ্রুত চিকিৎসা প্রদান করা সম্ভব হবে। পুরো সিস্টেমটি মূলত দুই ভাগে বিভক্ত—একটি হলো ক্যাবিনেট সিস্টেম, যা তথ্য সংগ্রহ করবে, এবং অন্যটি অ্যাডমিন সার্ভার, যা তথ্য আপডেট করে অ্যালার্ট পাঠাবে। এই প্রযুক্তি ভবিষ্যতের স্বাস্থ্য পরিষেবায় নতুন দিগন্ত খুলবে বলে জানিয়েছেন জাহ্নবী মনি।

Share: