Saturday, 20 Jun 2026

প্রতারণার অভিযোগে গ্রেফতার দুর্গাপুরের প্রাক্তন কাউন্সিলর

IMG

দুর্গাপুর নগর নিগমের ৩২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন পুরপিতা মানষ রায় প্রতারণার অভিযোগে দুর্গাপুর পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। সূত্র থেকে জানা গেছে, তিনি বিগত কয়েক বছর ধরে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বহু টাকা নিয়েছেন। অবশেষে প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হলো মানষ রায়কে। দুর্গাপুরের গোপালমাঠের বাসিন্দা মানষ রায়, দুর্গাপুরের ৩২ নম্বর ওয়ার্ড থেকে গত পৌরসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং তিনি জয়লাভ করেছিলেন।

Share: