Saturday, 20 Jun 2026

জাল আগ্নেয়াস্ত্র সাইলেন্স চক্রের মূল পান্ডা সহ গ্রেপ্তার চার জন

IMG

আগস্ট মাসে  একটি অভি্যোগ  দায়ের  হয়  কোকওভেন  থানায়  ।পুলিশ গুরুত্ব  দিয়ে  তদন্ত  শুরু  করে । তদন্তের গতি ছিল দ্রুত ।পুলিশ সাফল্য পায়  । মোট চারজনকে গ্রেফতার করে যারা এই জাল  লাইসেন্সের চক্র চালায় ।গ্রেফতারের পরেই  তাদের কাছ হতে আগ্নেয়াস্ত্র  সহ  ৩৪টি স্টাম্প ও  স্টাম্প প্যাড  পাওয়া  যাওয়া । স্টাম্পে কালি  লেগে থাকায়  বোঝা যায় এটা ব্যবহার করা হয়েছে । এছাড়াও পাঁচটি প্যাড পাওয়া যায় ।  পুলিশ জানিয়েছে  এই চক্রের কাজ ছিল জাল লাইসেন্স দেওয়া  টাকার মাধ্যমে ।ডিসিপি অভিষেক গুপ্তা বলেন “ তদন্ত চলছে সবটা এখনো  পরিস্কার নয় । তদন্ত  করে দেখা যাবে  কি কি উপায়ে এরা এইব্যবসা চালানো  হতো । 

এব্যাপারে  বিহারের গ্যাং যুক্ত থাকায়  মনে করা হচ্ছে শুধু    আসানসোল নয় দুর্গাপুরের ঘাঁটি  করেছে । ডিসিপি  জানান বিহারের  বক্সার জেলার ধর্মেন্দ্র উপাধ্যায়[ মূল অভিযুক্ত]  , ভিকি যাদব [ বিহারের ] যে অবৈধ আগ্নেয়াস্ত্র বিক্রি র সাথে  যুক্ত । এছাড়াও  দুইজন রয়েছে আসানসোল  দক্ষিণ  থানার রাকেশ বার্নওয়াল , কেলাশ  সোনার এরা যোগাযোগ কারী হিসাবে কাজ  করতো । 

ডিসিপি বলেন  তদন্তে দেখা হচ্ছে  এরা বন্দুক সহ  জাল লাইসেন্স বিক্রি করতো কিনা কিম্বা চুরি করা আগ্নেয়াস্ত্র র জাল লাইসেন্স  করে বিক্রি করতো। পুলিশ  কর্তা  জানিয়েছেন   বিহারের ১৬ টি জেলা এবং  বাংলার  ৮টি জেলার  জাল স্টাম্প রয়েছে যা জেলা শাসকদের ও পুলিশ কমিশনারের   ।পুলিশ কর্তা এই  গ্রেফতারকে  বড় সাফল্য  বলে আখ্যা দিয়েও বলেন   বাকিদের গ্রেফতার করতে তদন্ত চলছে ।

Share: