ডাকঘর তৈরি করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে ফুলঝোর সর্বজনীন। শহর দুর্গাপুরের বিগ বাজেটের পুজো গুলির মধ্যে অন্যতম এই পুজো। শিল্পাঞ্চল তো বটেই তার সাথে দূর-দূরান্ত থেকে বহু মানুষের ভিড় উপচে পড়ে এই পূজা মন্ডপে। এবার ডাকঘরের আদলে সাজিয়ে তুলেছেন তাদের মন্ডপ। সোশ্যাল মিডিয়ার দৌলতে মানুষজন প্রায় ভুলতে বসেছে ডাকঘরের কথা। রানারের ঝুম ঝুম সেই কবেই থেমে গেছে। তার সাথে মানুষের চিঠি লেখার প্রবণতাও থমকে গেছে। আমাদের হারিয়ে যাওয়া সেই ঐতিহ্য ফিরিয়ে আনতেই এই নতুনত্বের ভাবনা বলে জানান পূজো কমিটির কর্ণধার দীপঙ্কর লাহা। ফুলঝোর সর্বজনীনের হাতে সেরার সেরা পুরস্কার তুলে দিল দ্রুতগামী নিউজ পরিবার।

