Saturday, 20 Jun 2026

গৌরী লঙ্কেশ দিবস পালন করলো বিজ্ঞান মঞ্চ

IMG

গলসী,০৫.৯.২০২৪ঃ- শিক্ষক দিবসে বিদ্যাসাগর ও ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ শহীদ গৌরী লঙ্কেশের উপর আলোচনা সভা হলো সাটিনন্দী উচ্চ বিদ্যালয়ে। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ,গলসী বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে বিজ্ঞান মনস্কতা শীর্ষক আলোচনা সভায় আলোচনা করেন  রামপ্রনয় গাঙ্গুলী এবং অলৌকিক নয়,লৌকিক হাতে কলমে প্রদর্শন করেন আশীষ চক্রবর্তী। বক্তারা  প্রশ্ন তোলেন বিজ্ঞান মনষ্কতা ও যুক্তিবাদ বিরোধী এবং সংবিধানের ৫১এ(এইচ)ধারার বিরোধী, অন্ধবিশ্বাসীরা ক্রমান্বয়ে ডাঃ নরেন্দ্র দাভোলকর, গোবিন্দ পানসারে, উপাচার্য অধ্যাপক এম এম কালবুর্গী ও লঙ্কেশ পত্রিকার সম্পাদক ও বক্তা গৌরী লঙ্কেশকে  ২০১৭সালের শিক্ষক দিবসে খুন করে কি শিক্ষা দিতে চেয়েছিলো খুনীরা ? এখনও পর্যন্ত তাদের শাস্তিও হয়নি। বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে তাদের অবিলম্বে শাস্তি ও কুসংস্কারের বিরুদ্ধে আইনেল দাবি জানানো হয়। আর জি করে চিকিৎসক খুনের প্রতিবাদে প্রস্তাব পাঠ করেন সাটিনন্দী বিদ্যালয়ের সহ শিক্ষক সঞ্জু বন্দ্যোপাধ্যায়। সভাটি সঞ্চালনা করেন মহম্মদ জিকরিয়া, উপস্থিত ছিলেন দেলোয়ার হোসেন মোল্লা ও অলোক দত্ত সহ স্কুলের শিক্ষক শিক্ষিকা ও উপস্থিত পড়ুয়ারা।

Share: