দক্ষিণ ভারতের অন্যতম সেরা স্ত্রী-রোগ বিশেষজ্ঞ ড. সারদা মামিল্লা এখন হাতের নাগালেই। হায়দ্রাবাদের একটি বিখ্যাত মাল্টিস্পেশালিটি হাসপাতালের এই অভিজ্ঞ চিকিৎসক প্রতি মাসের শেষ সপ্তাহে দুর্গাপুরে আসছেন। দুর্গাপুর সিটি সেন্টারের কমার্শিয়াল মার্কেট কমপ্লেক্সে একটি বেসরকারি হাসপাতাল নতুন আউটডোর পরিষেবা চালু করেছে, যেখানে ড. মামিল্লা মহিলাদের জটিল থেকে জটিলতম রোগের চিকিৎসার পরামর্শ দেবেন।
হায়দ্রাবাদ গিয়ে চিকিৎসা করিয়ে প্রাণে বেঁচেছেন সুদূর আসামের এক মহিলা। ড. মামিল্লাকে তিনি ভগবান মনে করছেন।

