Handloom and handicraft fair begins in Durgapur
দুর্গাপুরের পলাশডিহা হাট প্রাঙ্গণে বুধবার বিকেলে শুরু হল জেলা হস্ত তাঁত ও তাঁতনির্ভর হস্তশিল্প মেলা। পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ দফতরের উদ্যোগে আয়োজিত এই মেলা চলবে আগামী ৫ই সেপ্টেম্বর পর্যন্ত।
এখানে রাজ্যের বিভিন্ন প্রান্তের তাঁত শিল্পীরা নিজেদের তৈরি শাড়ি, পাঞ্জাবি, দুপাট্টা, চাদরসহ নানা সামগ্রী নিয়ে অংশ নিয়েছেন। বালুচরি, জামদানি, ধনেখালি ও তাঁত কাঁথার নান্দনিক কাজ ইতিমধ্যেই ক্রেতাদের মন কেড়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা শাসক পন্নামবলাম এস, জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরী, বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, প্রশাসকমণ্ডলীর চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায়, মহকুমাশাসক সৌরভ চট্টোপাধ্যায়সহ প্রশাসনের একাধিক কর্তাব্যক্তি উপস্থিত ছিলেন। সেইসঙ্গে কিছু ছাত্রছাত্রীদের হাতে সবুজ সাথী প্রকল্পের সাইকেল তুলে দেওয়া হয়।

