Saturday, 20 Jun 2026

অবৈধ বালি বোঝাই ট্রাক্টর আটক

IMG

বালি পাচার রুখে দিল পুলিশ। অজয় নদী থেকে তিনটি ট্রাক্টারে লুঠ করা হচ্ছিল বালি। মুখ্যমন্ত্রীর বারংবার নিষেধাজ্ঞা সত্ত্বেও বালি পাচার বন্ধ হচ্ছে না, তবে কার অঙ্গুলি হেলনে বালি মাফিয়ারা দিনের আলোতেই চালিয়ে যাচ্ছে বালি লুঠ?  এমন প্রশ্ন উঠছে জনমানসে। শুক্রবার, আসানসোলের বারাবনি থানার পুলিশ অভিযান চালিয়ে অজয় নদ থেকে আসা তিনটি বালি বোঝাই ট্রাক্টর আটক করে। ওই গাড়িগুলির চালকেরা বৈধ কোনও চালান বা কাগজপত্র দেখাতে পারেনি। ফলে, তিনটি ট্রাক্টর সহ তিনজন চালককে থানায় নিয়ে আসে পুলিশ। ধৃতদের শুক্রবার আসানসোল আদালতে পেশ করা হয়। তদন্তের স্বার্থে তাঁদের নিজেদের হেফাজতে নেওয়া হতে পারে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। আপাতত, পুলিশ এই ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে।

Share: