Saturday, 20 Jun 2026

কবি দত্তর প্রচারে অভিনবত্ব -- থিম সং প্রকাশ

IMG

Innovation in Kabi Dutta’s campaign — Launch of a theme song

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে দুর্গাপুর পশ্চিম কেন্দ্র থেকে উদ্যোগপতি ও ‘দুর্গাপুরের নব রূপকার’ হিসেবে পরিচিত কবি দত্তর নাম ঘোষণার পর থেকেই জোরদার হয়েছে প্রচার ও জনসংযোগ কর্মসূচি। বুধবার সন্ধ্যায় দুর্গাপুরের ১৫ নম্বর ওয়ার্ডের কাইজার লেন মোড়ে একটি অস্থায়ী মঞ্চে অভিনব উদ্যোগের মাধ্যমে নিজের প্রচারে নতুন মাত্রা যোগ করেন তিনি।

এদিন একটি বিশেষ থিম সং প্রকাশ করে নির্বাচনী প্রচারে সৃজনশীলতার ছাপ রাখেন কবি দত্ত। পাশাপাশি, এ বছরের প্রথমবার ভোটাধিকার প্রাপ্ত কয়েকজন কিশোরী ওই থিম সং-এর সঙ্গে নৃত্য পরিবেশন করে অনুষ্ঠানে আলাদা আকর্ষণ সৃষ্টি করে। শতাধিক কর্মী ও সমর্থকের উপস্থিতিতে গোটা এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

অস্থায়ী মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে কবি দত্ত বলেন, “ভোট গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব। এখানে প্রতিদ্বন্দ্বিতা মানে সুস্থ প্রতিযোগিতায় অংশ নেওয়া। এই প্রতিযোগিতায় কেউ জিতবে, কেউ হারবে—এটাই স্বাভাবিক। তাই কখনোই অসহিষ্ণু আচরণ করা উচিত নয়।”

তিনি আরও সকলকে আহ্বান জানান, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে গণতান্ত্রিক এই উৎসবে অংশগ্রহণ করতে এবং শান্তিপূর্ণভাবে ভোট প্রক্রিয়া সম্পন্ন করতে সহযোগিতা করতে।

সামাজিক দৃষ্টিকোণ থেকে এই উদ্যোগ শুধু প্রচারের ভিন্নতা নয়, বরং গণতান্ত্রিক মূল্যবোধ ও সামাজিক সম্প্রীতির বার্তাও বহন করছে, যা স্থানীয় রাজনীতিতে একটি ইতিবাচক উদাহরণ হিসেবে ধরা হচ্ছে।


Share: