হাতে মাত্র আর কয়েকটা দিনের অপেক্ষা। শারদ উৎসবের ঢাকে কাঠি পড়ে গেছে বলাই যায়। বাঙালির শ্রেষ্ঠ উৎসবে মেতে ওঠার প্রস্তুতি শুরু হয়ে গেছে বাংলার কোনায় কোনায়। এদিন সাড়ম্বরে খুঁটি পুজো হয়ে গেল কাশীরাম দাস শরৎচন্দ্র এভিনিউ দুর্গোৎসবের। দুর্গাপুর ইস্পাত নগরীর অন্যতম বিখ্যাত পুজোগুলির মধ্যে একটি এই দুর্গোৎসব কমিটির পুজো। 55 বছরেরও বেশি সময় ধরে এই ঐতিহ্যবাহী সমিতি তাদের পুজো পরিচালনা করে আসছে। প্রতিবছরই এই পুজোর মণ্ডপ ও প্রতিমা দর্শন করতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ জড়ো হয়। কাশীরাম দাস শরৎচন্দ্র এভিনিউ পূজা কমিটির আয়োজনে এবারের দুর্গোৎসব খুঁটি পুজো হল বর্ণাঢ্য উদযাপনের মধ্য দিয়ে। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট তৃণমূল কংগ্রেস নেতা জোহর ব্যানার্জি, রাজীব ঘোষ সহ বহু বিখ্যাত ব্যক্তিত্ব।

