Saturday, 20 Jun 2026

শেষ মুহূর্তের দুর্গাপুর উৎসবের প্রস্তুতি চলছে জোরকদমে

IMG

দুর্গাপুর চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালনায় দুর্গাপুরের চিত্রালায় মেলা ময়দান যার পোশাকি নাম রাজীব গান্ধী ময়দানে আগামীকাল অর্থাৎ ৬ই ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে দুর্গাপুর উৎসবের দ্বিতীয় বর্ষ। ৬ ডিসেম্বর থেকে ১৫ ই ডিসেম্বর পর্যন্ত একটানা ১০দিন ধরে চলবে উৎসব। প্রতিদিনই থাকছে বাইরের প্রথিতযশা শিল্পীদের মন মাতানো অনুষ্ঠান। কলকাতা থেকে মুম্বাই টলিউড বলিউড কাঁপানো তারকাদের চাঁদের হাট বসবে দুর্গাপুরে। উৎসবকে ঘিরে মেলার পাশাপাশি থাকছে স্বাস্থ্য বিষয়ক নানা শিবির। এবছরের দুর্গাপুর উৎসবের প্রধান আকর্ষণ 'ডেস্টিনেশন দুর্গাপুর'। আগামীকাল ঠিক বিকেল পাঁচটায় দ্বিতীয় বর্ষের দুর্গাপুর উৎসবের শুভ সূচনা হবে।

Share: