Saturday, 20 Jun 2026

দুর্গাপুরে এলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন

IMG

“Nitin Nabin, the All-India President of the BJP, came to Durgapur.”

বিকশিত ভারত গড়ে তুলতে হলে পশ্চিমবঙ্গকেও বিকশিত করা জরুরি—এমনই মত প্রকাশ করলেন রাজ্য সফরে আসা বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। গতকাল পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে চিত্রালয় ময়দানে কমল মেলার উদ্বোধনের পর স্বামী বিবেকানন্দের বাণী উদ্ধৃত করে তিনি যুবসমাজকে বিকশিত বাংলা গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি বলেন, বাংলার সংস্কৃতি যুগে যুগে দেশকে পথ দেখিয়েছে। বাংলার শিক্ষা ব্যবস্থা আলোকবর্তিকার মতো গোটা বিশ্বকে দিশা দেখিয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার-সহ দলের একাধিক নেতৃত্ব।

এদিন দুর্গাপুরের একটি বেসরকারি হোটেলে দলের কোর কমিটির সঙ্গে বৈঠক করেন নীতিন নবীন। সূত্রের খবর, বৈঠকে বুথ স্তরে সমন্বয় বৃদ্ধি ও জেলা স্তরের সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয়।

আজ, মঙ্গলবার তিনি দুর্গাপুরের ভিরিঙ্গি কালীমন্দিরে পুজো দেবেন এবং চিত্রালয় মেলা ময়দানে কার্যকর্তা সম্মেলনে অংশ নেবেন। পাশাপাশি রানীগঞ্জে আরও একটি সাংগঠনিক বৈঠকেও যোগ দেওয়ার কর্মসূচি রয়েছে তাঁর।

Share: