ভোট শেষ, এবার পরিচ্ছন্নতা অভিযান: দেওয়াল লেখা মুছতে ও ফ্লেক্স সরাতে নির্দেশ কবি দত্তের

IMG

“Voting over, now a cleanliness drive: Kabi Dutta directs removal of wall writings and flex banners.”

ভোট পর্ব শেষ হতেই দৃশ্য দূষণ রোধ ও পরিবেশ রক্ষার স্বার্থে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিলেন দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের তৃণমূল প্রার্থী কবি দত্ত। তিনি দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছেন, অবিলম্বে সমস্ত দেওয়াল লেখা মুছে ফেলা এবং ফ্লেক্স, পোস্টার ও ব্যানার সরিয়ে দিতে।

এই নির্দেশ মেনে ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছেন দলীয় কর্মীরা। দুর্গাপুরের ১২ নম্বর ওয়ার্ড আমরাই গ্রাম এবং ১৪ নম্বর ওয়ার্ডের নতুন পল্লী এলাকায় ঝান্ডা, ব্যানার ও পোস্টার খুলে ফেলার কাজ চলছে। পাশাপাশি দেওয়ালে লেখা স্লোগানও মুছে দেওয়া হচ্ছে। কর্মীদের দাবি, একদিনে পুরো কাজ শেষ করা সম্ভব নয়। তবে আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের সর্বত্র এই পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ সম্পূর্ণ করা হবে।

সাধারণত দেখা যায়, ভোট শেষ হওয়ার পরও মাসের পর মাস ধরে বিভিন্ন প্রার্থীর সমর্থনে দেওয়াল লেখা থেকে যায়, আর রাস্তার ধারে ফ্লেক্স ও পোস্টার নোংরা অবস্থায় পড়ে থাকে। এই প্রবণতা থেকে সরে এসে ব্যতিক্রমী পদক্ষেপ নিয়েছেন কবি দত্ত। এ প্রসঙ্গে তিনি বলেন, “ভোট শেষ হয়ে গেলে দেওয়াল লেখা বা পোস্টার থাকার কোনও মানে নেই। এতে দৃশ্য দূষণ হয় এবং মানুষের অস্বস্তি তৈরি করে। তাই দ্রুত সব সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।” এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারাও, কারণ এতে এলাকার সৌন্দর্য ও পরিচ্ছন্নতা বজায় থাকবে।


Share: