Mamata Banerjee is no longer the Chief Minister of West Bengal; Governor orders dissolution of Assembly after term ends.
ভোটে পরাজয়ের পরেও মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে অস্বীকার করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি ছিল, “আমরা হারিনি, ভোট লুট করে হারানো হয়েছে।” তবে সাংবিধানিক নিয়ম মেনেই ৭ মে তৃতীয় মমতা সরকারের মেয়াদ শেষ হওয়ার পর পশ্চিমবঙ্গ বিধানসভা ভেঙে দেওয়ার নির্দেশ জারি করলেন রাজ্যপাল আর.এন রবি।
নিয়ম অনুযায়ী, সরকারের নির্ধারিত মেয়াদ শেষ হলে বিধানসভার কার্যকারিতাও শেষ হয়ে যায়। নতুন সরকার শপথ নেওয়ার আগে পর্যন্ত প্রশাসনিক দায়িত্ব রাষ্ট্রপতি শাসনের অধীনে পরিচালিত হয়। সেই অনুযায়ী আপাতত বাংলায় জারি হয়েছে রাষ্ট্রপতি শাসন।
এবারের বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্র থেকে ১৫ হাজারের বেশি ভোটে পরাজিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফল ঘোষণার পর থেকেই তিনি বিজেপির বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ তুলেছেন। তাঁর অভিযোগ, গণনাকেন্দ্র থেকে তৃণমূলের এজেন্টদের বের করে দিয়ে ভোট লুট করা হয়েছে।
পরদিন সাংবাদিক বৈঠকে মমতা স্পষ্ট জানান, তিনি রাজভবনে গিয়ে ইস্তফা দেবেন না। তাঁর কথায়, “রাষ্ট্রপতি শাসন হলে হোক, এই দিন বাংলার ইতিহাসে কালো দিন হিসেবে লেখা থাকবে।”
অন্যদিকে, নির্বাচনে জয়ী বিজেপি সরকার ৯ মে শপথ নিতে চলেছে। ফলে ৭ মে থেকে ৯ মে পর্যন্ত রাজ্যে অন্তর্বর্তীকালীনভাবে রাষ্ট্রপতি শাসন কার্যকর থাকবে।

