Saturday, 20 Jun 2026

মনসা মন্দিরের উদ্বোধনে মন্ত্রী প্রদীপ মজুমদার

IMG

কাঁকসার বিষ্ণুপুরে গরাই পরিবারের মনসা মন্দিরের উদ্বোধন করেন রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার এবং দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান সুভাষ মন্ডল। একসময় এই গ্রামের বাসিন্দারা সাপের আতঙ্কে দিন কাটাতেন। বিষধর সাপের কামড়ে প্রাণ হারিয়েছিলেন অনেকে। গ্রামবাসীরা অসহায় হয়ে সর্পদেবীর শরণাপন্ন হন।

কথিত আছে, ১৩৯৩ বঙ্গাব্দের ২ ভাদ্রে গরাই পরিবারের অন্দরে ফণা তুলে সারারাত প্রহরায় ছিলেন এক নাগরাজ। ভোরের আলো ফুটতেই তিনি চলে যান। গ্রামবাসীরা বিশ্বাস করেন, সর্পদেবী নিজে এসেছিলেন তাদের রক্ষা করতে। এরপর সেই স্থানেই সর্পদেবীর মন্দির নির্মাণ শুরু করেন বন্ধুবিহারী গড়াইয়ের বংশধর বৈদ্যনাথ গরাই। 

অন্যান্য গরাই পরিবারের সদস্যরাও মন্দির নির্মাণে সাহায্যের হাত বাড়িয়ে দেন। ইট-কাদার মন্দির বহু বছর পরে নন্দ দুলাল গড়াইয়ের উদ্যোগে এলাকাবাসীর সহযোগিতায় পাকাপোক্ত সর্পদেবীর মন্দিরে রূপ নেয়। শনিবার সন্ধ্যায় মন্ত্রী প্রদীপ মজুমদার সেই মন্দিরের দ্বার উন্মোচন করেন।

Share: